Brikvent বাংলাদেশি ব্যবসার জন্য একটি অল-ইন-ওয়ান কমার্স প্ল্যাটফর্ম, যা তৈরি ও পরিচালনা করে Webbriks। অনলাইন স্টোর, পয়েন্ট অফ সেল, সোশ্যাল মিডিয়ার অর্ডার, কুরিয়ার বুকিং আর হিসাব, সবকিছু এক জায়গায়, একটাই ইনভেন্টরিতে।
আমাদের গল্প
বাংলাদেশের নানা দোকানের সাথে কাজ করতে গিয়ে Webbriks এর টিম বারবার একই সমস্যা দেখেছে: মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে অর্ডার হারিয়ে যাওয়া, দোকান আর ফেসবুক পেজের স্টক না মেলায় একই জিনিস দুইবার বিক্রি, ভুয়া ক্যাশ অন ডেলিভারি অর্ডার, আর খাতায় হিসাব রাখা।
বিদেশি টুলগুলো বানানো কার্ড পেমেন্ট আর ইংরেজিভাষী ক্রেতাদের জন্য, তাই এখানকার সেলাররা ওয়েবসাইট বিল্ডার, POS অ্যাপ, কুরিয়ার প্যানেল আর এক্সেল জোড়াতালি দিয়ে চালান। Brikvent এই জোড়াতালির জায়গায় বাংলাদেশের বিক্রির ধরন মাথায় রেখে বানানো একটাই সিস্টেম।
আমরা যা করি
- নিজের ডোমেইন, থিম, অফার আর লোকাল পেমেন্ট সহ অনলাইন স্টোর
- দোকানের কাউন্টারের জন্য বারকোড, বিকাশ আর থার্মাল রিসিট সহ POS
- সব আউটলেট, গোডাউন আর বিক্রির চ্যানেলে একটাই ইনভেন্টরি
- COD কনফার্মেশন কল, ফ্রড চেক আর কুরিয়ার বুকিং সহ অর্ডার ম্যানেজমেন্ট
- মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের জন্য ইউনিফাইড ইনবক্স
- টাকায় হিসাব, খরচ, বাকি আর রিপোর্ট
প্রতিষ্ঠানের তথ্য
- ব্র্যান্ড: Brikvent, Webbriks এর একটি প্রোডাক্ট
- অফিস: বাসা ৩৫, ৩য় তলা, রোড ৪, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ
- ফোন: +880 1977-201923
- ইমেইল: brikvent@gmail.com
- ট্রেড লাইসেন্স নম্বর: TRAD/DNCC/022419/2026