Brikvent অনলাইনে দেওয়া একটি সফটওয়্যার সেবা। কোনো কিছু ফিজিক্যালি পাঠানো হয় না; আপনার Brikvent অ্যাকাউন্টে প্রবেশাধিকারই হলো সেবার ডেলিভারি।
অ্যাকাউন্ট ও ট্রায়াল
সাইন আপ করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট আর ফ্রি ট্রায়াল চালু হয়ে যায়। লগইনের তথ্য আপনার দেওয়া ইমেইল আর ফোন নম্বরে পাঠানো হয়।
পেইড প্ল্যান
- পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে, সাধারণত কয়েক মিনিটের মধ্যে, আপনার প্ল্যান চালু হয়।
- পেমেন্ট গেটওয়ে দেরিতে কনফার্ম করলে চালু হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগতে পারে। এরপরও চালু না হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
- প্রতিটা পেমেন্টের ইনভয়েস ড্যাশবোর্ডে পাওয়া যায় এবং ইমেইলে পাঠানো হয়।
সেটআপ সেবা
- নিজের ডোমেইন: DNS আপডেট হতে কানেক্ট করতে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা লাগতে পারে।
- টপ-আপ পেমেন্ট কনফার্ম হলেই কল ও SMS ক্রেডিট অ্যাকাউন্টে যোগ হয়।
- Enterprise অনবোর্ডিং ডেমো কলের পর আপনার সাথে সময় ঠিক করে করা হয়।
আপনার নিজের ডেলিভারি
Brikvent আপনার স্টোরের অর্ডারের জন্য কুরিয়ার বুক করতে সাহায্য করে, তবে আপনার কাস্টমারের কাছে পণ্য পৌঁছানোর দায়িত্ব আপনার ও আপনার বেছে নেওয়া কুরিয়ারের, তাদের শর্ত অনুযায়ী।
যোগাযোগ
ডেলিভারি বা প্ল্যান চালু হওয়া নিয়ে সমস্যা হলে: brikvent@gmail.com অথবা +880 1977-201923।